দেড় মাসে হামের উপসর্গে প্রাণ গেলো ২২৭ শিশুর
দেশে গত ২৪ ঘণ্টায় হাম রোগের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩১৮ জন এবং একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮৮ জন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব রোগী শনাক্ত করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২২৭ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৭ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ থেকে গত দেড় মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ হাজার ৩১৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২০ হাজার ৮২২ জন।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন