মহানগরীতে মাদকবিরোধী অভিযানে কারবারি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি আব্দুল করিম ওরফে টিপু (৩৩)।
সে তানোর উপজেলার গোকুল গ্রামের আব্দুল হামিদের। বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকায় বসবাস করে।
গেল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ১১ টায় বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে টিপুকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।