রবিবার, আগস্ট ২৩, ২০২৬

লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

সোনার দেশ ডেস্ক ০১ মে ২০২৬ ০১:০৫ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০১ মে ২০২৬ ০১:০৫ অপরাহ্ন
লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী
লেবাননে ইসরায়েলি হামলা। ছবি: রয়টার্স

লেবাননের ১০ কিলোমিটার ভেতরে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়েছে। সেখান থেকে পিছু হটার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার রাফি মিলো।


স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে মিলো জানান, লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় ৬০টি গ্রামজুড়ে বিস্তীর্ণ এলাকা ইসরায়েলি বাহিনী ‘শত্রুমুক্ত’ করছে।


ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে কমান্ডার মিলো বলেন, “আমাদের বর্তমান অবস্থান থেকে সরে যাওয়ার কোনও অভিপ্রায় নেই। আমরা যা করছি, তা গুরুত্বপূর্ণ এবং আমাদের আরও অনেক কাজ বাকি আছে।”


ইসরায়েলি জনগণের কথা উল্লেখ করে মিলো বলেন, “আমরা তাদের মনোভাব সম্পর্কে সচেতন। এটি দীর্ঘস্থায়ী এক যুদ্ধ।”


হিজবুল্লাহকে নির্মূল করতে যতক্ষণ প্রয়োজন ইসরায়েলের সামরিক বাহিনী ততক্ষণ লড়াই চালিয়ে যেতে প্রস্তুত বলে জানান তিনি।


ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে এই কমান্ডার বলেন, “এ অঞ্চলে আমাদের কাজ করে যাওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে। আমরা অভিযান, হামলা এবং গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছি।”


তথ্যসূত্র: বিডিনিউজ