পোরশায় ওজনে কম দেওয়ায় তেল পাম্পের ২০ হাজার টাকা জরিমানা
নওগাঁর পোরশায় নাহার ফিলিং স্টেশনে তেলের ওজন কম দেওয়ায় পাম্প কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সারাইগাছী বাজারের নাহার ফিলিং স্টেশনে ওজন পরিমাপ করে তেল কম পাওয়ায় পাম্প কর্তৃপক্ষকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত গ্রাহকদের দেওয়া ডিজেল মেপে প্রতি ৫ লিটারে ১১০ গ্রাম কম পায়। যার দাম প্রায় সাড়ে ১২টাকা। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাম্প কতৃপক্ষের নিকট থেকে ২০হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। পরে ওজনের পরিমাপ ঠিক করে পুনরায় তেল বিক্রয় চালু করা হয়েছে।