সোমবার, জুন ২২, ২০২৬

ঈশ্বরদী জাপা নেতা মাহবুব মোর্শেদ খান আর নেই

ঈশ্বরদী, (পাবনা) প্রতিনিধি ০২ মে ২০২৬ ০১:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী, (পাবনা) প্রতিনিধি ০২ মে ২০২৬ ০১:৫৯ অপরাহ্ন
ঈশ্বরদী জাপা নেতা মাহবুব মোর্শেদ খান আর নেই

পাবনার ঈশ্বরদী পৌর জাতীয় পার্টির সভাপতি মাহবুব মোর্শেদ খান জেম (৬৮) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। গতকাল শনিবার দুপুর ২টায় ঈশ্বরদী গোরস্থান জামে মসজিদ মাঠে জানাজা শেষে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। তিনি ঈশ্বরদীর প্রয়াত ভাষাসৈনিক মাহবুব আহমেদ খানের ছেলে ও একাত্তর টেলিভিশনের প্রয়াত প্রতিবেদক মঞ্জুর মোর্শেদ খান রিয়েনের পিতা।