চারঘাটে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী আহসান গ্রেফতার
রাজশাহীর চারঘাটে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টমুলে আসামী আহসান আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার ওসি আব্দুল মালেক নেতৃত্বে এসআই গনি চৌধরী, এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জাহাঙ্গীরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার জাহাঙ্গীরাবাদ গ্রামের মৃত রাহাত মন্ডলের ছেলে আহসান আলী (৩৮)। চারঘাট মডেল থানার মামলা নং ৬১/২০ পারিবারিক মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ওয়ারেন্ট মূূলে তাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে শুক্রবার সকালে চারঘাটে ফেনন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শিল্পী খাতুনকে আটক করেছে মডেল থানা পুলিশ। আব্দুল জব্বারের স্ত্রী শিল্পী খাতুন (২৬),উপজেলার রাওথা গ্রাম থেকে সকাল ১০ টায় মডেল থানার ওসি আব্দুল মালেক এর নিদের্শনায় এএসআই রাজু আহম্দে,মাহামুদুল হাসান, অভিযান পরিচালনা করে ৯ বোতল বিদেশী নিষিদ্ধ নেশা জাতীয় মাদক ফেনন্সিডিল সহ তার নিজ বাড়ি হতে উদ্ধার করা হয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, এঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন দীর্ঘদিন ধরে আসামী পালাতক রয়েছিল। সাজাপ্রাপ্ত অভিযুক্ত আসামী আহসান ও মাদকসহ নারীকে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।