বিলুপ্তির সাত মাস পর রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি
রাজশাহী মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয় গেল বছরের ২৫ সেপ্টেম্বর। এর সাত মাস পর ৬ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছেন, রাকিন রাইহান রবীনকে আর সদস্য সচিব করা হয়েছেন ইমদাদুল হক লিমন। শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, যুগ্ম আহ্বায়ক সাফায়াত হোসেন মান্নাত এবং যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তর।
এ ছাড়াও নতুন এই আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।