মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

১২৬০ বোতল অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে বাগমারা হতে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ০৩ মে ২০২৬ ১২:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৩ মে ২০২৬ ১২:১২ অপরাহ্ন
১২৬০ বোতল অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে বাগমারা হতে গ্রেফতার

র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল শনিবার (২ মে) রাত ১১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর বাগমারা থানার ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২৬০ বোতল অ্যালকোহল মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি বাগমারা থানার ধানগাছির আব্দুস সাত্তারের ছেলে আমিনুল ইসলাম (৪০)। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য অ্যালকোহল বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ পূর্বক উক্ত এলাকা সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগমারা থানায় মাদক মামলা রুজু করা হয়েছে ।