রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) রাত সাড়ে দশটার দিকে নগরীর দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল বিন আহসান বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি দাসপুকুর এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নারীর।
নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি।