তাহেরপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুলের বিদায় সংবধর্না
রাজশাহীর বাগমারার ঐতিহ্যবাহী তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম মন্ডল (শান্তি) এর অবসর জনিত চেক প্রদান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) সকাল ১১ ঘটিকায় তাহেরপুর বিশ্ববিদ্যালয় কলেজ পরিবারের আয়োজনে কলেজ চত্বরে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিল হতে চেক প্রদান ও বিদায় সংর্বধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাহেরপুর কলেজের গভনির্ংবডির সভাপতি সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু, তাহেরপুর কলেজের সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক সত্যজিৎ রায় তোতা, অবসরপ্রাপ্ত সাবেক সহকারী অধ্যাপক শাহাদাত, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক খারুইল কবির খান সহ অবসরপ্রাপ্ত, অধ্যক্ষ অধ্যপক ও শিক্ষকরা আয়োজনে উপস্থিত ছিলেন।
এসময় তাহেরপুর কলেজের সভাপতি আ ন ম সামসুর রহমান মিন্টু বক্তব্যে বলেন, আমার বাবা এই কলেজের অধ্যাপক ছিলেন, তাই এই কলেজ শুধু আমার আবেগ না, এটা আমার পরিবারের মত। আমি আমার সব টুকু শ্রম মেধা দিয়ে কলেজকে একটা শ্রেষ্ঠ কলেজ হিসাবে প্রতিষ্ঠা করব। অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল (শান্তি)র জন্য দোয়া কামনা করি।
বিদায় কালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম শান্তি বলেন, আমি ২০ মাস এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছি। এই সময় কলেজের সম্পদসহ যাবতীয় কিছু রক্ষায় আমার সকল সহকর্মীর সহযোগিতা পেয়েছি। যে কারণে কলেজে কোন জমি আমাদের হাতছাড়া হয়নি। আমি জানি না কতটুকু করতে পেরেছি আমি চেষ্টা করেছি, আমি ঘুরে দাড়িয়েছি। সকল মহলের সাহায্য নিয়েছি, এই কলেজের উন্নয়ন করার চেষ্টা করেছি। বিদায় বেলা আরেকটি কথা বলে চাই, এই কলেজের কোন প্রয়োজনে যদি আমাকে প্রয়োজন মনে করে, আমার সব টুকু (সম্পদ মেধা) দিয়ে আমি এই কলেজের পাশে থাকব ইনশাআল্লাহ।
উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যাপক, শিক্ষক, জিবি সদস্য, কলেজের শিক্ষকা- কর্মচারীসহ সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।