সোমবার, জুন ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৫,২৬০টি গাঁজা গাছ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৩ মে ২০২৬ ১০:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৩ মে ২০২৬ ১০:০৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ৫,২৬০টি গাঁজা গাছ জব্দ

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ২৬০টি গাঁজা গাছ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।


রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পৌর এলাকার কাঠাল বাগিচা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের তত্ত্বাবধানে এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাবের নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান চালায়।


অভিযানে ৪ থেকে ৫ ফুট উচ্চতার মোট ৫ হাজার ২৬০টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।


এ ঘটনায় পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে ডিএনসি।


অভিযানে উপপরিদর্শক আরিফের নেতৃত্বে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।