সোমবার, জুন ২২, ২০২৬

নাচোলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাই নিহত

নাচোল প্রতিনিধি ০৩ মে ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাচোল প্রতিনিধি ০৩ মে ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
নাচোলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাই নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।


রোববার (৩ মে) সকালে উপজেলার নাচোল সদর ইউনিয়নের বেনিপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রবিউল আউয়াল জিসান (২২) এবং আজিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সোহাগ (১৭)। তারা সম্পর্কে শ্যালা-দুলাভাই।


স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে জিসান ও সোহাগ মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে ধানসুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেনিপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তারা দুজনেই ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।


এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ বলেন, সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।