সোমবার, জুন ২২, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা শমসের আলী সরদারের মৃত্যুতে শোক

সংবাদ বিজ্ঞপ্তি ০৩ মে ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৩ মে ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
বীর মুক্তিযোদ্ধা শমসের আলী সরদারের মৃত্যুতে শোক

দুর্গাপুর উপজেলার গগনবাড়ীয়া গ্রামের নিবাসী বীর মুক্তিযোদ্ধা শমসের আলী সরদার শনিবার (০২ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইনআলিল্লাহে-রাজেউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বৎসর। তার পিতার নাম ছিল ঘুঘুর বসদার, মাতার নাম জোবায়দা বেগম। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ২ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। রবিবার (৩ মে) সকাল ১০টায় মরহুমের নামাজে জানাযা ও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অর্নার) পারিবারিক গোরস্থানে দাফন কার্যাদি সম্পন্ন হয়।


দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মাস্তুরা আমিনার উপস্থিতিতে ও দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একদল চৌকশ পুলিশ গার্ড বাহিনী মরহুমের প্রতি রাষ্ট্রীয় বিদায়ী সালাম (গার্ড অব অনার) প্রদান করেন। এ সময় কানপাড়া জোবায়দা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, বর্তমান অধ্যক্ষ ড. বদরুজ্জামান, প্রফেসর সোহরাব হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও বাংলাদেশ মুক্তি সংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্ধ’ ৭১ (কানপাড়া/রাজশাহী) সংগঠক বীর মুক্তিযোদ্ধা কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লা, দুর্গাপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানদ্বয় শমসের আলী ও মিজানুর রহমান স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রচুর জনতা ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।


বীর মুক্তিযোদ্ধা শমসের আলী সরদারের মৃত্যুতে দুর্গাপুর উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মাস্তুরা আমিনা গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে গার্ড অব অর্নারের পূর্বে বক্তব্যদেন ও মরহুমের কফিনে পুষ্পার্ঘ্য অর্পনকরে শ্রদ্ধা প্রর্দশন করেন।


অপরদিকে বাংলাদেশ মুক্তিসংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্ধ’ ৭১ এর উপদেষ্টা রাজশাহী অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ভারতের পানিপিয়া মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্পের পরিচালক এম.পি.এ’ ৭০ ও রাজশাহী সিটির সাবেক মেয়র প্রবীন রাজনীতি বিদ বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুল হাদী, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক জয়েন্ট সেক্রেটারী ও মুক্তিযুদ্ধ’ ৭১ (কানপাড়া/রাজশাহী) চীপ কো-অডিনেটর বীর মুক্তিযোদ্ধা আলহাজ শরীফ উদ্দীন, মুক্তিযুদ্ধ ’৭১ (কানপাড়ার) সাবেক চেয়ারম্যান সেনা অফিসার (অবঃ) বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, জেলা ইউনিটেড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (খোকা) ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, দুর্গাপুর উপজেলা কমান্ডের মুক্তিযোদ্ধাগণ বিশেষ করে কমান্ডার আনিসুর রহমান, নাজিম উদ্দীন, হাবিবুর রহমান, তোফায়েল আহম্মদ (ইনছান), মকছেদ আলী, কছির উদ্দীন, অধ্যাপক আঃ আলীম, প্রমুখ যৌথভাবে মরহুমের প্রতি এই শোকবার্তা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি অনুরূপ সমবেদনা জ্ঞাপন করেছেন। সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে পত্র-পত্রিকায় যৌথ ভাবে অনুরূপ শোক বার্তা দিয়েছেন।