সোমবার, জুন ২২, ২০২৬

বগুড়ায় ভুয়া চক্ষু চিকিৎসককে লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি ০৩ মে ২০২৬ ১১:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ০৩ মে ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
বগুড়ায় ভুয়া চক্ষু চিকিৎসককে লাখ টাকা জরিমানা

বগুড়ার সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভুয়া চক্ষু চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩ মে) উপজেলার সূত্রাপুর এলাকায় আজাদ পাম্প সংলগ্ন ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’-এ এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে জানা যায়, এম কে এ সাকিদার নামের এক ব্যক্তি পল্লী চিকিৎসক হয়েও দীর্ঘ প্রায় তিন বছর ধরে নিজেকে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখছিলেন। নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে তিনি সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।


এছাড়া অভিযোগ রয়েছে, দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের দালালের মাধ্যমে সরকারি হাসপাতালের ডাক্তার দেখানোর প্রলোভন দেখিয়ে তার প্রতিষ্ঠানে নিয়ে আসা হতো। উপস্থিত কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে এ তথ্যের সত্যতা পাওয়া যায়।


ভোক্তা অধিকারের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি তার দোষ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমে জড়াবেন না বলে অঙ্গীকার করেন। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় সহযোগিতায় ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি দল।