সোমবার, মে ০৪, ২০২৬

কেশরহাটে বিএনপির উদ্যোগে বিধবার বাড়ি পাকাকরণ কাজের উদ্বোধন

কেশরহাট প্রতিনিধি ০৪ মে ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
কেশরহাট প্রতিনিধি ০৪ মে ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন
কেশরহাটে বিএনপির উদ্যোগে বিধবার বাড়ি পাকাকরণ কাজের উদ্বোধন

মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছি মহল্লায় অগ্নিকাণ্ডে বাড়ি পোড়া সেই বিধবা নারী রেহেনার পাশে দাঁড়িয়ে পাকা বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করেছে কেশরহাট  পৌর বিএনপিসহ সহযোগি সংগঠন। 

সোমবার সকালে (৪মে) দুই কক্ষ বিশিষ্ট পাকা বাড়ি নির্মাণ কাজের উদ্বোধনকালে বক্তব্য দেন কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, নাটের জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক (মৎস্য) বদিউজ্জামাল হারুন, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান আলী, কেশরহাট পৌর যুবদলের আহবায়ক শাহিন আলম, বিএনপি নেতা মেহেদি হাসান বাবু, সিদ্দিকুর রহমান, মজিবর রহমান, মামুন আর রশিদ, আলতাফ হোসেনসহ ছাত্রদলের নেতৃবৃন্দ। 

এসময় সাবেক আলাউদ্দিন আলোর তাঁর বক্তব্য বলেন, বিএনপি একটি মানবিক দল। গত ১৪ এপ্রিল অগ্নিকাণ্ডে মানষিক প্রতিবন্ধী নারী রেহেনার টিনের বাড়ি সম্পুর্ণ পড়ে যায়। তাঁর একমাত্র ছেলেকে নিয়ে অসহায় হয়ে পড়েন। এরপর কেশরহাট পৌর বিএনপির একান্ত উদ্যোগে সকল মহলের সহযোগিতায় আজ পাকা নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। এ বাড়ি সম্পুর্ণরুপে নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত আমরা আছি এবং থাকবো। সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।