সোমবার, জুন ২২, ২০২৬

বাউয়েটে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সেমিনার

বাগাতিপাড়া প্রতিনিধি ০৪ মে ২০২৬ ১১:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগাতিপাড়া প্রতিনিধি ০৪ মে ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
বাউয়েটে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সেমিনার
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান

নাটোরের বাগাতিপাড়াস্থ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এ “গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৩ মে) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেল এ সেমিনারের আয়োজন করে।


সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান বলেন, একাডেমিক উৎকর্ষ অর্জনে গবেষণা ও প্রকাশনার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী হয়ে জ্ঞানচর্চায় মনোনিবেশ করার আহ্বান জানান। এ ধরনের আয়োজন মানসম্মত গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করবে বলেও তিনি উল্লেখ করেন।


রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেল-এর উপ-পরিচালক ও রসায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম সেমিনারটি সঞ্চালনা করেন। এতে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন সেলের পরিচালক প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম। তিনি গবেষণার গুরুত্ব, মানসম্মত প্রবন্ধ প্রকাশের কৌশল এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার বিভিন্ন দিক তুলে ধরেন।


এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।