মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নগর ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক ০৪ মে ২০২৬ ১১:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৪ মে ২০২৬ ১১:১৬ অপরাহ্ন
নগর ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগর কমিটি দেওয়ায় আনন্দ মিছিল করেছে। সোমবার (৪ মে) নগরীর জাদুঘর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে সাহেব বাজার অতিক্রম করে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।


বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে নতুন নেতৃবৃন্দ। 


মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন এবং সদস্য সচিব এমদাদুল হক লিমন। উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, আবুল কালাম আজাদ তপন, শাফায়েত হোসেন মান্নাতসহ অন্যান্য নেতাকর্মীরা।


এছাড়াও মহানগর ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও থানা পর্যায়ের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক এবং সাধারণ সদস্যরা মিছিলে অংশ নেন।