জেলা পরিষদ প্রশাসককে মুক্তিযোদ্ধা মঞ্চ ও সাংস্কৃতিক কমান্ডের ফুলেল শুভেচ্ছা
মুক্তিযোদ্ধা মঞ্চ ও সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে জেলা পরিষদের প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি নুরুল ইসলাম মতিন এবং মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল মতিন কাজলসহ বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকারে নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশার দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী হয়ে উঠবে। সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং জেলার উন্নয়নে তার বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেন।
মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা পরিষদ প্রশাসক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখা তার নৈতিক দায়িত্ব। তিনি জেলার উন্নয়ন কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।