বিএমডিএ’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিদায় সংবর্ধনা
রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) প্রধান কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ মে) দুপুরে বিএমডিএ’র প্রধান কার্যালয়ের জিমনেসিয়াম হল রুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থেকে অবসরপ্রাপ্ত বিদায় কর্মকর্তা হলেন এটিএম রফিকুল ইসলাম ব্যবস্থাপক (কৃষি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব)।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকারসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান প্রধান কার্যালয় হতে বিদায় কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।