সোমবার, জুন ২২, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক ০৫ মে ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৫ মে ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন
জেলা পরিষদ প্রশাসককে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগর নবগঠিত কমিটির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টায়  প্রশাসকের বাসভবনের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাত এবং সদস্য সচিব ইমদাদুল হক লিমন। 


শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ প্রশাসকের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কার্যক্রমে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করে। প্রশাসক মহোদয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান।


এ সময় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.এরশাদ আলী ঈশা বলেন, তরুণরাই দেশের আগামীর নেতৃত্ব দেবে। ছাত্ররাজনীতি হতে হবে দেশপ্রেম, শৃঙ্খলা ও জনকল্যাণমুখী। আমি আশা করি, নবগঠিত এ কমিটি রাজশাহীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজশাহীর উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।”


তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রমের সফলতা কামনা করেন।