নাটোরে ইপিজেডের স্টিয়ারিং গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত
নাটোরের লালপুরে ইপিজেডের স্টিয়ারিং গাড়ির ধাক্কা লেগে মুক্তার হোসেন (৭০) এক অটো ভ্যান চালক নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার আব্দুলপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন লালপুরের পোকোন্দা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, বুধবার ৬ মে সকালে অটো ভ্যান চালক মুক্তার হোসেন তার ভ্যান নিয়ে আব্দুলপুর দিকে যাচ্ছিল । পথিমধ্যে জনৈক তৈয়ব আলীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে বিপরিত দিক থেকে আসা ইপিজেডের লোক টানা ষ্টিয়ারিং গাড়ির সাথে সজোরে ধাক্কা লাগলে এতে মুক্তার হোসেন ডান কোমরে ও ডান কুচকিতে লেগে রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয়রা তাকে সাথে সাথে এ্যামবুলেন্স করে রাজশাহীতে নিয়ে যাওয়ার পথে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করায়।সেখানে চিকিৎসারত অবস্থায় ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। পরে তার পরিবারের লোকজন মৃত্যদেহ তার তার নিজ বাড়িতে নিয়ে আসে।
মৃতদেহের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়, এবং বিনা ময়না তদন্তে লাশ পাওয়া আবেদনের প্রেক্ষিতে, মৃতদেহ সৎকারের উদ্দেশ্যে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।