মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রহনপুর পৌরসভার ২৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ০৬ মে ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ০৬ মে ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন
রহনপুর পৌরসভার ২৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২৫-২০২৬  অর্থ বছরে ২৮ কোটি ৪৮ হাজার ২৩৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। 


বুধবার বিকেলে রহনপুর পৌর কার্যালয়ে এই বাজেট পেশ করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী । প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৯ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৬৮৮ টাকা। এছাড়া অন্যান্য উন্নয়ন খাতে মোট ১৮ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৫৭০ আয় ধরা হয়েছে। এ ছাড়া উন্নয়ন ও রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৮৪ লাখ ৪৮ হাজার ২৩৮ টাকা। 


বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, উপসহকারী প্রকৌশলী আবু সায়েম, লাইসেন পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিত আপেলসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা। বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষে আইইউজিআইপি প্রকল্পে ২২ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ তহবিল ৩ কোটি টাকা  সংযোজন করা হয়েছে।