বাউয়েট কাপ ফুটবল টুর্নামেন্টে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বাউয়েট কাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আইন ও বিচার বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।
বুধবার (৬ মে) বাউয়েট কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সম্পূর্ণ ম্যাচ এবং নির্ধারিত অতিরিক্ত সময় খেলা হওয়ার পর ১-১ গোলে সমতা থাকে এবং খেলা টাইব্রেকারে গড়ায়। আইন ও বিচার বিভাগ টাইব্রেকারে ২-১ গোলে জয়লাভ করে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ-তানিম (এলএলবি-১৭ ব্যাচ), ম্যান অব দ্যা টুর্নামেন্ট এবং টপ স্কোরার-সিয়াম (এলএলবি-২১ ব্যাচ), এবং বেস্ট গোলকিপার-সালমান (সিই-২১ ব্যাচ)। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী বিভাগের শিক্ষার্থীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
টানটান উত্তেজনাপূর্ণ এই খেলা উপভোগ করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা এবং ছাত্র-ছাত্রীরা।