গুজব প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে তথ্য অফিসের মতবিনিময়
মোহনপুর উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টায় মোহনপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় ২৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার ফাহিমা বিনতে আখতার।
উন্মুক্ত আলোচনায় দেশ ও দেশের বাহিরের ভুল এবং ভুয়া তথ্যভিত্তিক কাহিনি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। অসত্য ঘটনা দেশ ও জাতির মধ্যে বিভ্রান্ত রটানো হয়। যা জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এসকল বিষয় সাংবাদিকরা নিজেদের সতর্ক রাখা এবং গুজবের বিপরীতে সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
অন্যদিকে কোনটি গুজব আর কোনটি সত্য তা যাচাইয়ের কৌশল অবলম্বন করা এবং গুজবের পেছনের রহস্য উদ্ধার করতে সাংবাদিকদের ভুমিকা পালন বিষয়ে গুরুত্ব পায়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটকসহ অন্য সামাজিক মাধ্যমে গুজব রটানো থেকে সকলকে বিরত থাকার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক রাসেল সরকার, রফিকুল আলম, সাদিকুল ইসলাম, মুত্তাকিন আলম, রাজিব হোসেন, কামাল ইয়াচিন বক্তব্য দেন।