সোমবার, জুন ২২, ২০২৬

রাসিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ মে ২০২৬ ০৮:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ মে ২০২৬ ০৮:১৫ অপরাহ্ন
রাসিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন

রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে নগরাভবনে ফিতাকেটে  রাসিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগর ভবন মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আবুল খায়ের।


এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ শাকিল, সহ-সভাপতি শাহীন রেজা, সাধারণ সম্পাদক সানারুল ইসলাম ছবি, যুগ্ম সম্পাদক মোফাজ্জল হোসেন মাকু সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।