গোদাগাড়ীতে সিসিবিভিও’র আয়োজনে প্রশিক্ষণ শুরু
বৃহস্পতিবার (০৭ মে) সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দি ওর্য়াল্ড জার্মানীর সহযোগিতায় গোদাগাড়ী উপজেলার কাকনহাটে সিসিবিভিও শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের ভবিষ্যত পরিকল্পনা তৈরি ও কমিউনিটি প্লানিং বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণটি ৩ টি ব্যাচে রক্ষাগোলা সংগঠনের ১০৫ জন নেতৃত্বের অংশগ্রহণে বাস্তবায়িত হবে। প্রশিক্ষণের প্রথম দিনে ১ম ব্যচে দিনব্যাপী ১৭ টি রক্ষাগোলা সংগঠনের ৩৪ জন নেতৃত্ব অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের আলোচ্য সূচি, ‘পরিকল্পনার প্রয়োজনীয়তা ও গুরুত্ব, পরিকল্পনা পদ্ধতি পরিচিতি এবং হাতে কলমে পরিকল্পনা তৈরী।’
প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিসিবিভিও’র সহকারী কর্মসূচি সমন্বয়কারী মোঃ শাহাবুদ্দিন ও উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী।