সোমবার, জুন ২২, ২০২৬

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার টক প্রোগ্রাম

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ মে ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ মে ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার টক প্রোগ্রাম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও এনসিসি ব্যাংক পিএলসি-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার টক প্রোগ্রাম ও একাউন্ট ওপেনিং ক্যাম্পেইন। বৃহস্পতিবার (৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ক্যারিয়ার বিষয়ক এই সেমিনার অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. শহীদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হিউম্যান রিসোর্স-এর প্রধান রিশাদ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ট্রানজাকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট-এর প্রধান শাহিন আক্তার নুহা এবং ভাইস প্রেসিডেন্ট ও রেজিওনাল হেড (নর্থ) মো. ওমর শরীফসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এছাড়া উপস্থিত ছিলেন, রিসার্চ ও ক্যারিয়ার সেন্টারের পরিচালক ড. এএইচএম রহমতউল্লাহ ইমন, প্রকৌশল অনুষদের ডীন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শামীম আহমদ, ব্যবসা ও আইন অনুষদের ডীন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট-এর উপপরিচালক মো. সিরাজুর রহমান এবং ফিন্যান্স অ্যান্ড একাউন্টস দপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম ও ক্যারিয়ার সেন্টারের জ্যেষ্ঠ নির্বাহী মো. একেএম তারিক উজ জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।  


অনুষ্ঠান শুরু হয় ডিজিটাল ব্যাংকিং সেশন দিয়ে। এ সেশনে শিক্ষার্থীদের অনলাইন ব্যাংকিং, মোবাইল অ্যাপভিত্তিক সেবা এবং সহজে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। স্মার্ট ব্যাংকিং ও আধুনিক ডিজিটাল সেবার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ট্রানজাকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট-এর প্রধান শাহিন আক্তার নুহা।


এরপরে অনুষ্ঠিত হয় ক্যারিয়ার টক শেসন। এ পর্বে কর্পোরেট জগতে সফলতার কৌশল এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হিউম্যান রিসোর্স-এর প্রধান রিশাদ হোসেন। বক্তারা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, যোগাযোগ সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এনসিসি ব্যাংক পিএলসি-এর একটি বুথ স্থাপন করা হয়, যেখানে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা ও তথ্য গ্রহণ করেন।


বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং এনসিসি ব্যাংক পিএলসি-এর উভয় পক্ষই এ আয়োজনকে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং ক্যারিয়ার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।