সোমবার, জুন ২২, ২০২৬

‘নতুন কুঁড়ি স্পোর্টস’র ষষ্ঠ দিনে ক্রিকেটে নাটোর পৌরসভার জয়জয়কার

নাটোর প্রতিনিধি ০৭ মে ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৭ মে ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন
‘নতুন কুঁড়ি স্পোর্টস’র ষষ্ঠ দিনে ক্রিকেটে নাটোর পৌরসভার জয়জয়কার

নাটোর জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র ষষ্ঠ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৭ মে) নাটোর জেলা স্টেডিয়ামে কিশোর ক্রিকেট ইভেন্টে নাটোর পৌরসভা ১২ রানে লালপুর উপজেলা দলকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে নাটোর পৌরসভা দল ৮ ওভারে ৪ ইউকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করে। জবাবে লালপুর উপজেলা দল ৮ ওভারে ৬ ইউকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে।


অন্য খেলায় নাটোর সদর দল বড় ব্যবধানে জয়লাভ করে। তারা ৪৯ রানে বড়াইগ্রাম উপজেলা দলকে হারিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে নাটোর সদর দল ৮ ওভারে ৪ ইউকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। জবাবে ৯০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে বড়াইগ্রাম উপজেলা দল ৮ ওভারে সবকয়টি ইউকেট হারিয়ে মাত্র ৪০ রান করতে সক্ষম হয়।


এদিকে কিশোরী ক্রিকেট ইভেন্টে নাটোর পৌরসভা ১৮ রানে লালপুর উপজেলা দলকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে নাটোর পৌরসভা দল ৬ ওভারে ১ ইউকেট হারিয়ে ৩৫ রান সংগ্রহ করে। জবাবে লালপুর উপজেলা দল ৬ ওভারে ৪ ইউকেট হারিয়ে ১৭ রান সংগ্রহ করে।


এদিকে স্টেডিয়ামে নাটোর জেলা ক্রীড়া অফিসার  রাকিবুল হাসান এছামি, ক্রীড়া সংগঠক বাদশা আলম, ফয়জুল হক শামীম, মোজাম্মেল হক বাবু ও মাসুদ রানাসহ ক্রীড়া  সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন,  সুমাইয়া সোমা দিঘী।