সোমবার, জুন ২২, ২০২৬

ওয়ার্ড বিএনপি নেতা অসুস্থ টুটুলকে দেখতে গেলেন রাসিক প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ মে ২০২৬ ১০:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ মে ২০২৬ ১০:১০ অপরাহ্ন
ওয়ার্ড বিএনপি নেতা অসুস্থ টুটুলকে দেখতে গেলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ২৮ (পূর্ব) বিএনপির সভাপতি জনাব ওবায়দুল হোসেন টুটুল ওপেন হার্ট সার্জারির পর বর্তমানে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৭মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় তার বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়। 


এ সময় তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিবারের সদস্যদের সাথেও তিনি কথা বলেন এবং রোগীর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।


এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।