সোমবার, জুন ২২, ২০২৬

তানোরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

তানোর প্রতিনিধি ০৮ মে ২০২৬ ০৯:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
তানোর প্রতিনিধি ০৮ মে ২০২৬ ০৯:২০ অপরাহ্ন
তানোরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

তানোরে বিশেষ অভিযানে ২৯ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে তাদেরকে কামারগাঁ ইউপি লবাতলা জোড়া ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তা থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, সমসসপুর গ্রামের গোলাম রসুলের ছেলে দেলোয়ার হোসেন (৩৬) ও কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল আশরাফুল কারিগরের ছেলে সোহান কারিগর (২০)।


তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ পারভেজ জানান, আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছ থেকে ২৯ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলার রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।