সোমবার, জুন ২২, ২০২৬

নাটোরে নতুন কুঁড়ি স্পোর্টসে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি ০৮ মে ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৮ মে ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন
নাটোরে নতুন কুঁড়ি স্পোর্টসে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬  জেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৮ মে) দুুপুরের দিকে নাটোর উপজেলা সদরের হ্যালিপ্যাড মাঠ সংলগ্ন পুকুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 


কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিভার অন্বেষনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে দেশব্যাপী শুরু হওয়া এই প্রতিযোগিতায় গুরুদাসপরের কিশোরীদের মধ্যে চিৎ ও মুক্ত সাঁতারে প্রথম কুমারী পাপিয়া, চিৎ সাঁতারে দ্বিতীয় নাটোর পৌসভার সোমাইয়া সোমা দিঘী, মুক্ত সাঁতারে দ্বিতীয় ইশা। প্রজাপতি ও বুক সাঁতারে প্রথম ও দ্বিতীয় সদরের নুরুন্নাহার. প্রজাপতিতে দ্বিতীয় সিংড়ার ইশা আক্তার এবং বুক সাঁতারে প্রথম  গুরুদাসপুরের ইশা নুরুন্নাহার।  


এছাড়া কিশোর বালকে মুক্ত সাঁতারে প্রথম গুরুদাসপরের ইমরান আলী, দ্বিতীয় বাগাতিপাড়ার  মেহেদী হাসান, চিৎ সাঁতারে প্রথম বড়াইগ্রামের সামিউল, দ্বিতীয় সিংড়ার আব্দুল্লাহ, প্রজাপতিতে প্রথম গুরুদাসপুরের  সিয়াম আহম্মেদ. দ্বিতীয় সিংড়ার  মাহিন, বুক  সাঁতারে প্রথম  গুরুদাসপরের ইমরান আলী, দ্বিতীয় লালপুরের আব্দুল্লাহ। 


জেলার ৭ টি উপজেলা ও ১ টি পৌরসভা দলের প্রায় ৬৪জন প্রতিযোগী এই সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। ১২ হতে ১৪ বছর বয়েসী প্রতিযোগীরা মোট ৮ টি ইভেন্টে অংশ নেয়। এর মধ্যে সিংড়া ও গুরুদাসপুর দলের বেশী সাতারু অংশগ্রহন করে।


এ প্রতিযোগিতায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জেলা ক্রীড়া অফিসার রাকিবুৃল হাসান এছামি, ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ও ক্রীড়া সংগঠক বাদশা আলমসহ ক্রীড়া  সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।