সোমবার, জুন ২২, ২০২৬

বড়াইগ্রামে ডায়াবেটিক কল্যাণ সমিতির সাধারণ সভা

বড়াইগ্রাম প্রতিনিধি ০৮ মে ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম প্রতিনিধি ০৮ মে ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন
বড়াইগ্রামে ডায়াবেটিক কল্যাণ সমিতির সাধারণ সভা

উপজেলা ডায়াবেটিক কল্যাণ সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক সাধারণ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৭ মে) উপজেলা ডায়াবেটিক হাসপাতাল চত্বরে বনপাড়া কৃষি ও কারিগরী কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজের সঞ্চালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ডায়াবেটিক কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। 


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জুরায়ের জাহাঙ্গীর, মাঝগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী মৃধা,


বনপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম লুৎফর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক জিএম নিতাই চন্দ্র সরকার, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী সলেমান আলী, রেনেটা কোম্পানীর সহকারী জেনারেল ম্যানেজার


আবু ইউসুফ রানা, সাংবাদিক সাইফুর রহমান এবং আশরাফ আলী প্রমুখ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সমিতির সদস্যসহ উপজেলার সুধীজনেরা। সভায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজকে ফুলের তোড়া এবং ক্রেস্ট প্রদান করা হয়।