সোমবার, জুন ২২, ২০২৬

বাঘায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

বাঘা প্রতিনিধি ০৮ মে ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ০৮ মে ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন
বাঘায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা
সংগৃহীত ছবি

বাঘায় পারিবারিক কলহে শাকিলা আক্তার (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার (০৮ মে) ভোর রাতে উপজেলার বাঘা পৌরসভার কলিকগ্রামের পশ্চিমপাড়া গ্রামে এই আত্মহত্যা ঘটনা ঘটে। শুক্রবার (০৮ মে) সকাল ১১ টায় পুলিশ লাশ উদ্ধার করে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে বৃহস্পতিবার (০৭ মে) রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে গৃহবধূ শাকিলা আক্তারের কথাকাটাকাটি হয়। স্বামীর কথা সহ্য করতে না পেরে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের প্রেরণ করে।


নিহত শাকিলা আক্তার বাঘা পৌরসভার পাকুড়িয়া গ্রামের আবদুল মালেকের মেয়ে। ৬ বছর আগে তাদের প্রেমের সর্ম্পক থাকলেও পারিবারিকভাবে কলিগ্রামের শফিকুল ইসলামের ছেলে আশিক হোসেনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। তাদের ৫ বছরের শান্ত হোসেন নামের একটি ছেলে আছে। তার স্বামী আশিক হোসেন একজন দিনমুজুর। 


এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।