সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহী সাধারণ গ্রন্থাগারে নবনির্বাচিত চেম্বার সভাপতি হাসেন আলীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক ০৮ মে ২০২৬ ১০:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৮ মে ২০২৬ ১০:০৩ অপরাহ্ন
রাজশাহী সাধারণ গ্রন্থাগারে নবনির্বাচিত চেম্বার সভাপতি হাসেন আলীকে সংবর্ধনা

রাজশাহী সাধারণ গ্রন্থাগারের পক্ষ থেকে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি ও গ্রন্থাগারের আজীবন সদস্য মো. হাসেন আলীকে সংবর্ধনা প্রদান করা হয়। 


শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রাজশাহী সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠানে রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক ড. মো. গোলাম মাওলা নবনির্বাচিত সভাপতি মো. হাসেন আলীর হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন। এ সময় বক্তারা বলেন, রাজশাহীর ব্যবসা-বাণিজ্য, শিল্পোন্নয়ন ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে মো. হাসেন আলীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী শাহমুখদম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, গ্রন্থাগারের সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আনিসুর রহমান, মনিরুজ্জামান উজ্জ্বল, কোষাধ্যক্ষ মশিউর রহমানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।


বক্তারা রাজশাহী চেম্বারের উন্নয়নের পাশাপাশি রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সার্বিক কল্যাণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে মো. হাসেম আলীর সহযোগিতা কামনা করেন। তারা বলেন, সমাজের জ্ঞানভিত্তিক ও সাংস্কৃতিক বিকাশে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততা প্রয়োজন। সংবর্ধনার জবাবে মো. হাসেন আলী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাজশাহীর ব্যবসায়িক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত থাকার চেষ্টা করবেন।