মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পার্বতীপুরে বিশ্বকবির জন্মবার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ০৯ মে ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ০৯ মে ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন
পার্বতীপুরে বিশ্বকবির জন্মবার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুরের পার্বতীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের করা হয়। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলা শিল্পকলা একাডেমি ও প্রগতি সংঘ পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করে।

এদিন সন্ধ্যায় প্রগতি সংঘের আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান নিয়ে অনুষ্ঠিত হয় সংগীত সন্ধ্যা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি সংঘের সাবেক সভাপতি প্রদীপ দত্ত, সভাপতি আনোয়ারুল হক। আলোচনা সভা সঞ্চালনা করেন প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন । 

পার্বতীপুরের রবীন্দ্র সংগীত শিল্পীদের পরিবেশনায় গান,কবিতা ও নৃত্যনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত সন্ধ্যা সঞ্চালনায় ছিলেন শ্রেষ্ঠা দাস। যন্ত্রসংগীতে ছিলেন জলিল,সোহান,আব্দুর রহমান,নিপুন ও রনি। সংগীত সন্ধ্যা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিজয় কুুমার দাস।

পার্বতীপুর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়। সংগীত পরিচালনা করেন সনজিত রায়,ওহেদুল ইসলাম ও বকুল।