সোমবার, জুন ২২, ২০২৬

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপসচিব গোলাম কিবরিয়া

সিংড়া (নাটোর) প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া (নাটোর) প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপসচিব গোলাম কিবরিয়া

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব গোলাম কিবরিয়া। শনিবার (০৯ মে) দুপুর ১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত অবস্থা, রোগীদের সেবার মান, চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেন তিনি।


এসময় নাটোর সিভিল সার্জন ডা. মশিউর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 


পরিদর্শনকালে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান সেবা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপসচিব। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস ও স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর চালুর নির্দেশনা প্রদান করেন উপসচিব গোলাম কিবরিয়া।