সোমবার, জুন ২২, ২০২৬

রাকসুর উদ্যোগে চালু হচ্ছে আইইএলটিএস কোর্স

রাবি প্রতিবেদক ০৯ মে ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ০৯ মে ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন
রাকসুর উদ্যোগে চালু হচ্ছে আইইএলটিএস কোর্স

শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক মানের প্রস্তুতি নিশ্চিত করতে ‘প্রি-আইইএলটিএস অ্যান্ড জব রাইটিং কোর্স’ শীর্ষক একটি বিশেষ কোর্স আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। তিন মাসব্যাপী এ কোর্স আগামী ১৩ মে থেকে ১৫ আগস্ট পযর্ন্ত অনুষ্ঠিত হবে।


কোর্সটিতে মোট ৩৬টি অফলাইন প্রফেশনাল সেশন থাকবে। প্রতি সপ্তাহে তিন দিন ৯০ মিনিট করে ক্লাস নেওয়া হবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন নেটিভ আমেরিকান ইংরেজি বিশেষজ্ঞ ও আইইএলটিএস প্রশিক্ষক টিম এ হল, ইংলিশ অলিম্পিয়াড গ্লোবাল-এর অ্যাডজুডিকেটর আতীক উল্লাহ এবং ‘মোর্শেদ’স রুলস অব ট্রান্সলেশন’-এর লেখক গোলাম মোরশেদ।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রাকসুর তথ্য ও গবেষণা বিভাগের উদ্যোগে এই কোর্স চালু করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ইংরেজি শেখার ব্যাপারে আন্তরিক এবং প্রতিদিন ২-৩ ঘণ্টা আত্মচর্চা করতে প্রস্তুত, শুধুমাত্র তারাই এ কোর্সে আবেদন করতে পারবেন। কোর্সটিতে সর্বোচ্চ ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।


কোর্সের পাঠ্যসূচিতে রয়েছে ফোনিক্স অ্যান্ড ফোনেটিক্স, ইংলিশ স্পিকিং ডেভেলপমেন্ট, আইইএলটিএস স্পিকিং মাস্টারি, একাডেমিক এসে রাইটিং, আইইএলটিএস রাইটিং টাস্ক ১ ও ২, জব অ্যাপ্লিকেশন রাইটিং, পাবলিক স্পিকিং, ইন্টারভিউ ইংলিশ এবং হায়ার এডুকেশন প্রিপারেশন-সহ বিভিন্ন বিষয়।


নিবন্ধনের জন্য ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি এবং ১ হাজার টাকা সিকিউরিটি মানি নির্ধারণ করা হয়েছে। আয়োজকরা জানান, ৮০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে পারলে সিকিউরিটি মানি ফেরত দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১০ মে’র মধ্যে নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। রেজিষ্ট্রেশন লিংক– যঃঃঢ়ং://ভড়ৎসং.মষব/২ুসবঊঅ৪র৫১গযযীনণ৯


রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুছ সাকিব বলেন, উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ইংরেজি দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ক্যাম্পাসেই প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে।