সোমবার, জুন ২২, ২০২৬

গোমস্তাপুরে পেট্রোল পাম্পে পুলিশকে মারধর, বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০৮:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০৮:৫০ অপরাহ্ন
গোমস্তাপুরে পেট্রোল পাম্পে পুলিশকে মারধর, বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পেট্রল পাম্পে  পুলিশ সদস্যকে মারধরের মামলায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মগোপনে থাকা অবস্থায় শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তার বাবা আশরাফ হোসেন বিএনপি নেতা ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।


শনিবার (৯ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম এ  তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, ঢাকার উত্তরার একটি বাড়ি থেকে রায়হানকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে আত্মগোপনে ছিলেন। গেল ২৬ এপ্রিল গোমস্তাপুরের খয়রাবাদ এলাকায় নিজেদের পেট্রল পাম্পে শওকত হোসেন নামে এক কনস্টেবলকে মারধর করেন রায়হান। ওই কনস্টেবল নাচোল থানায় কর্মরত। 


ওইদিন শওকত একটি মেরামতাধীন গাড়ির জন্য ইঞ্জিন তেল  নিতে যান রায়হান ফিলিং স্টেশনে। এ সময় রায়হান তাকে চলে যেতে বলেন। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে রায়হান ওই পুলিশ সদস্যকে মারধর করেন। পরে ওই পুলিশ সদস্য বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন।