সোমবার, জুন ২২, ২০২৬

নগরীতে প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক ০৯ মে ২০২৬ ০৯:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৯ মে ২০২৬ ০৯:০৩ অপরাহ্ন
নগরীতে প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে রায়না (১৬) নামের এক প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ হয়েছে। শনিবার (৯ মে) সকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রায়না ওই এলাকার শামসুল ইসলাম ও রাকিবা বেগম দম্পতির মেয়ে।


পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে আনন্দধারা ভোকেশনাল সেন্টারের ছাত্রী রায়না   নিজ বাসা থেকে একটি স্কুল ব্যাগ নিয়ে বের হয়। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল খয়েরি রঙের জামা ও হিজাব। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সে বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন।


নিখোঁজ হওয়ার পর থেকে রায়নার পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কিশোরী মেয়েটি প্রতিবন্ধী হওয়ায় তার নিরাপত্তা নিয়ে এলাকায় ও পরিবারের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।


যদি কোনো সহৃদয় ব্যক্তি রায়নার সন্ধান পেয়ে থাকেন, তবে তাকে নিকটস্থ থানায় অথবা ০১৭৩৯৫৮৫৫৬৬, ০১৭৩৮৭৭৯৯৮৮ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।