দুর্গাপুর কলেজ জাতীয়করণের দাবি জানালেন শিক্ষকরা
রাজশাহীর দুর্গাপুর কলেজ জাতীয়করণের দাবি জানিয়েছেন কলেজের শিক্ষক-কর্মচারি ও গভর্নিং বডির সদস্যরা। শনিবার (৯ মে) বেলা ১১টায় দুর্গাপুর কলেজ আয়োজিত দুর্গাপুর কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির কাজে এ দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল।
এসময় প্রধান অতিথি বলেন, ‘বিগত সরকারের আমলে আমার নির্বাচনী আসন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) এ দুইটি উপজেলা সদরে কোনো কলেজকেই সরকারিকরণ করা হয়নি। যেটি সরকারি করা হয়েছে তা উপজেলার শেষ প্রান্তে অবস্থিত।’ এসময় তিনি দুর্গাপুর কলেজ সরকারিকরণের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, বিগত সরকারের আমলে বৈষম্যের শিকার হয়েছে আমাদের দুর্গাপুর কলেজটি। গত ২০১৮ সালে তৎকালীন সরকার প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ ঘোষণা দেয়। এবং পরবর্তীতে তা বাস্তবায়ন করা হয়।
সেখানে অগ্রাধিকার পায় উপজেলা সদরে অবস্থিত প্রতিষ্ঠানগুলো। অথচ আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সংসদ সদস্যের জোকস সাজে অর্থের বিনিময়ে দুর্গাপুর কলেজকে জাতীয়করণ না করে দুর্গাপুর সদর থেকে ১৮ কিলোমিটার দূরে উপজেলার শেষ সীমানায় অবস্থিত দাউদকান্দি ডিগ্রি কলেজকে জাতীয়করণ করা হয়।
যার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন করেন। কিন্তু কোনাই কাজে আসেনি। এমনকি দাওকান্দি কলেজ সরকারি করনের কারণে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। শিক্ষকরা সংসদ সদস্যর কাছে কলেজটি জাতীয়করণের দাবি জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে দুর্গাপুর কলেজের গভর্নি বডির সভাপতি সিরাজুল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহাকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) কৃষ্ণন্দন সরকার, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও গভর্নিং বডির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, গভর্নিং বডির সদস্য ও বিএনপির নেতা জার্জিস হোসেন সোহেল, পৌর বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম,আজিজ মন্ডল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আজম, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহাবুর রহমান, ইমন আহম্মেদ সুমন প্রমূখ।