সোমবার, জুন ২২, ২০২৬

রাশিয়ার বিজয় দিবসে ঈশ্বরদীর গ্রিনসিটিতে শোভাযাত্রা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০৯:২৪ অপরাহ্ন
রাশিয়ার বিজয় দিবসে ঈশ্বরদীর গ্রিনসিটিতে শোভাযাত্রা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার ৮১তম বিজয় দিবস পালন করা হয়েছে। শনিবার (৯ মে) ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আবাসন এলাকা গ্রিন সিটি এলাকায় এ উপলক্ষে বর্ণাঢ্য রাশিয়ান নাগরিকরা শোভাযাত্রা বের করেছে।


এ আয়োজন মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে রাশিয়া ও সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোতে পালিত একটি গুরুত্বপূর্ণ স্মরণমূলক কর্মসূচি বলে জানান আয়োজকরা। শোভাযাত্রায় রূপপুর প্রকল্পে কর্মরত শত শত রাশিয়ান নাগরিক ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা তাদের পূর্বপুরুষ, মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগকারী শহীদদের ছবি প্রদর্শন করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান।


আয়োজকরা বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য হলো শহীদ ও যুদ্ধাহতদের স্মরণ করা, ইতিহাস ও ত্যাগের প্রতি সম্মান জানানো, শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। শোভাযাত্রাকে ঘিরে পুরো গ্রিন সিটি এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


দিবসটি পালন উপলক্ষে শনিবার সন্ধ্যায় গ্রীন সিটির অভ্যন্তরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।