সোমবার, জুন ২২, ২০২৬

কলেজিয়েট স্কুলে কোরবানি ইদের পরেরদিন পুনর্মিলনী

সংবাদ বিজ্ঞপ্তি ০৯ মে ২০২৬ ১০:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৯ মে ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
কলেজিয়েট স্কুলে কোরবানি ইদের পরেরদিন পুনর্মিলনী

রাজশাহী কলেজিয়েট স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে কোরবানি ইদের পরেরদিন। প্রাক্তন ছাত্রদের মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শনিবার (৯ মে) বিকেলে স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৮ সালে রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০ বছর পূর্তি উৎসব আয়োজন করা হবে।  এর লক্ষে এই পুনর্মিলনী করা হবে। 


সিদ্ধান্তক্রমে ইদুল আজহার পরের দিন বিকেল ৫ টায়ইস্কুল প্রাঙ্গনে প্রাক্তন ছাত্রদের সমাবেশ ও ঈদ পুনর্মিলনী উৎসব আয়োজন করা হবে। ওইদিন সমাবেশে উৎসব আয়োজন কমিটি গঠন ও পরিকল্পনা গ্রহণ করা হবে। সমাবেশে সকল প্রাক্তন ছাত্রদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।