সোমবার, জুন ২২, ২০২৬

যাত্রীবেশে বাসে মাদক পরিবহনকালে ৭৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ১০ মে ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১০ মে ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
যাত্রীবেশে বাসে মাদক পরিবহনকালে ৭৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

রাজশাহীর সদর কোম্পানীর এক আভিযানিক দল রোববার (১০ মে) রাত ১:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুঠিয়া থানার বানেশ্বর বাজার এলাকায় ঢাকাগামী দেশ ট্রাভেলস বাসে অভিযান চালিয়ে ৭৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

এ সময় আসামীদের কাছ থেকে নগদ ১৯৬০ টাকা জব্দ করা হয়। ধৃত আসামীরা হলো- শিবগঞ্জ থানার নয়ালাভাঙ্গার মৃত গোলাম মোস্তফার ছেলে অলিউল ওরফে জীবন (২০) এবং পাকুরিয়ার মঞ্জর আলীর ছেলে টিপু সুলতান (৪০)।

আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক মামলা রুজু করাহয়েছে।