পবা থানার অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার
রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে আটক করেছে পবা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হল্-ে পবা থানার বড়গাছি পূর্বপাড়া গ্রামের মো. আব্দুল ছালাম মন্ডলের ছেলে মো: রাসেল আলী (২৬); একই গ্রামের মো: জাকারিয়া হোসেনের ছেলে মো: রিয়াজ উদ্দিন (২৭); একই গ্রামের মো. খোরশেদ আলীর ছেলে মো. রকি আলী (২৫); বড়গাছি গ্রামের মুনছুরের মোড় এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে মো. মিশন আলী (২৯); গোপালহাট গ্রামের মো. একরাম আলীর ছেলে মো. সেলিম রেজা (৩২) এবং বড়গাছী মন্ডলপাড়া গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে মো. কাবিল আলী (৩৫)। সকলেই পবা থানার বাসিন্দা।
শনিবার (৯ মে) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে পবা থানার মুনছুরের মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও ঘটনাস্থল তল্লাশি করে ৪ বান্ডিল প্লেয়িং কার্ড (তাস) উদ্ধার করা হয়। এছাড়াও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৫ হাজার ৬শ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।