সোমবার, জুন ২২, ২০২৬

আড়ানী রেলস্টেশনে চলমান কাজের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ১০ মে ২০২৬ ০৯:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ১০ মে ২০২৬ ০৯:১০ অপরাহ্ন
আড়ানী রেলস্টেশনে চলমান কাজের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে চলমান কাজের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  রোববার (১০ মে) বিকালে আড়ানী রেলস্টেশনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


আড়ানী রেলস্টেশনে চলমান রেলওয়ের কাজের সাইট ম্যানেজার ও কেয়ারটেকার আব্দুল্লাহ আল হাসান ডাবলুর আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে পশ্চিম রেলওয়ের সংস্কার কাজে বাধা দেওয়ার অভিযোগসহ বিএনপির দলীয় নেতাকর্মীদের ভাগ না দেওয়ায় কাজটি বন্ধ করে দিয়েছেন মর্মে দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক প্রিন্ট ও অনলাইন ভার্সন এবং ফেসবুক পেইজে প্রকাশিত সংবাদটি সঠিক নয়।


সংবাদ প্রকাশের পর ঠিকাদারের পক্ষে তিনি আরও  বলেন, আড়ানী রেলস্টেশনে চলমান রেলওয়ের কাজের সাইট ম্যানেজার ও কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছি। সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাদ রেলওয়ের একটি কাজ বন্ধ করে দিয়েছেন এবং কাজের ভাগ দাবি করেছেন। প্রকাশিত  সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি বলেন, সংবাদে আরও বলা হয়েছে যে, গত শনিবার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে পারেনি। এটিও সঠিক নয়। আমরা ওইদিনসহ নিয়মিতভাবে দিনব্যাপী কাজ পরিচালনা করেছি এবং বর্তমানে কাজ চলমান রয়েছে। 


সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল হাসান ডাবলু বলেন, আড়ানী রেলওয়ে স্টেশনের ১ নম্বর লাইনের পুরোনো কাঠের স্লিপার অপসারণ করে কংক্রিটের স্লিপার ও পাথর স্থাপনের কাজ পেয়েছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশন। প্রায় ৬৩০ মিটার এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। ঠিকাদার আফসার আলী বিশ্বাস ও আশরাফ উদ্দিন গত ২৭ এপ্রিল থেকে নিয়মিতভাবে এ কাজ পরিচালনা করছেন। 


 ঠিকাদার আশরাফ উদ্দিন আমাকে মোবাইল ফোনে জানিয়েছেন যে, কাজ শুরুর পর থেকে বিএনপি বা যুবদলের পরিচয়ে কোনো ব্যক্তি কাজে বাধা প্রদান করেনি কিংবা কাজের স্থানে এসে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। 


ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে, আবু সাইদ চাঁদ এমপির নাম জড়িয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।


সংবাদ সম্মেলনের পর আড়ানী রেলওয়ে স্টেশন মাস্টার জাহিদুল হকের নিকট এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কয়েকদিন হলো কাজ শুরু হয়েছে। তবে এসব বিষয়ে কিছু শোনেননি বলে জানান। 


প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশনের চলমান কাজের শ্রমিক রেজাউল ইসলাম বলেন, কাজ শুরুর পর থেকে চলমান রয়েছে।