পত্নীতলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই ব্যবসায়ী নিহত
নওগাঁর পত্নীতলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের সঙ্গে ধাক্কা লেলেগ দুই ব্যবসায়ী নিহত হয়েছে। এলাকায় রোববার (১০ মে) দিবাগত রাত্রি পৌনে ৯টার উপজেলায় পাটিচরা ইউনিয়নের আমিনাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মতিউর রহমান (৪৫) ও নাজমুল হোসেন (৪৪)। নিহতদের বাড়ি জেলার মান্দা উপজেলার চৌবাড়িয়া এলাকায়। মতিউর রহমান কাঠ ব্যবসায়ী ও নাজমুল হোসেন স্টিলের আসবাবপত্র তৈরি ব্যবসায়ী বলে জানা যায়।
পুলিশ জানিয়েছে, নজিপুর থেকে হিলিতে যাওয়ার পথে আমিনাবাদ এলাকায় প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়েন। কারটি নিয়ন্ত্রণ হারিয়ে কালভর্টের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা খবর পেয়ে দ্রুত উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এসময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকগণ দুই ব্যক্তিকেই মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নেই। প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। নিহতদের মরদেহ সামবার সকালে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।