মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর (মোহাব্বতের ঘাট) গ্রামের মৃত খোসমাহমুদের ছেলে জাব্বার (৪৮)।
রোববার (১০ মে) দুপুর আনুমানিক পৌনে ৩ টায় মতিহার থানার খোঁজাপুর (জাহাজঘাট) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জাব্বারকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি জাব্বারের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় মোট ৮ টি মাদক মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।