মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

সাঁথিয়ায় হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি ১১ মে ২০২৬ ০২:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি ১১ মে ২০২৬ ০২:১৮ অপরাহ্ন
সাঁথিয়ায় হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘এসো গাইডিং করি,বাল্য বিবাহ বন্ধ করি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের আয়োজনে পাবনার সাঁথিয়ায় হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্টদের সমন্বয়ে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গার্ল গাইডস্ এসোসিয়েশন উপজেলা কমিশনার মর্শিয়া খাতুন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসাইন মোহাম্মদ বেলাল, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। এ সময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।