শুভেন্দুর মন্ত্রিসভায় শুরু দপ্তর বণ্টন
ছাব্বিশের বিধানসভা ভোটে ১৫ বছরের তৃণমূল সাম্রাজ্যের পতন ঘটেছে। তৃণমূলের হাত থেকে ক্ষমতা গিয়েছে বিজেপির কাছে। রাজ্যের দায়িত্বে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের একদা ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে একাধিক বৈঠক করেন তিনি। এদিনই শুরু হয়েছে দপ্তর বণ্টন প্রক্রিয়া। তৃণমূল সরকারের শেষ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ছিলেন উদয়ন ঘোষ। বিজেপির সরকারে সেই দায়িত্বে উদয়নের চির প্রতিদ্বন্দ্বি নিশীথ প্রামাণিক। রেশন দুর্নীতিকে কেন্দ্র করে মন্ত্রিত্ব খোয়াতে হয়েছিল তৃণমূল সরকারের তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। পরবর্তীতে সেই দায়িত্ব পেয়েছিলেন রথীন ঘোষ। এবার খাদ্য দপ্তরের ভার পেলেন মতুয়া সমাজের প্রতিনিধি অশোক কীর্তনিয়া।
বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ কোন দপ্তরের দায়িত্ব পান, সেদিকে নজর ছিল সকলেরই। জানা যাচ্ছে, তিনটি দপ্তরের ভার তাঁর কাঁধে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ, কৃষি বিপণন। অগ্নিমিত্রা পল পেয়েছেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব, পুর বিষয়ক দপ্তরও দেখবেন তিনিই। ক্ষুদিরাম টুডুর দায়িত্বে আদিবাসী উন্নয়ন, অনগ্রসর শ্রেণি কল্যাণ, সংখ্যালঘু উন্নয়ন, মাদ্রাসা বোর্ড এডুকেশন।
একনজরে দেখে নিন শুভেন্দুর মন্ত্রিসভা
দিলীপ ঘোষ: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ, কৃষি বিপণন
অগ্নিমিত্রা পল: নারী ও শিশু কল্যাণ দপ্তর, পুর বিষয়ক
নিশীথ প্রামাণিক : উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ
অশোক কীর্তনীয়া: খাদ্যমন্ত্রী
ক্ষুদিরাম টুডু: আদিবাসী উন্নয়ন, অনগ্রসর শ্রেণি কল্যাণ, সংখ্যালঘু উন্নয়ন, মাদ্রাসা বোর্ড এডুকেশন
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন