সোমবার, জুন ২২, ২০২৬

বাগমারায় অবৈধভাবে পুকুর খনন করতে দেয়া হবে না : এমপি ডা.বারি

বাগমারা প্রতিনিধি ১১ মে ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগমারা প্রতিনিধি ১১ মে ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
বাগমারায় অবৈধভাবে পুকুর খনন করতে দেয়া হবে না : এমপি ডা.বারি

রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষি জমির মূল্যবান টপ সয়েল কেটে অবৈধভাবে আর পুকুর খনন করতে দেয়া হবে না। আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে এক শ্রেণির মানুষ মাটি বিক্রির নেশায় মগ্ন ছিল। ফলে সরকারের কোটি কোটি টাকা খরচ করে নির্মাণ করা পাকা রাস্তাগুলোও নষ্ট হয়ে যায়। এখন থেকে কোন সিন্ডিকেটই যেন এ সুযোগ না পায়, সেজন্য স্থানীয় প্রশাসন কে তৎপর থাকার আহ্বান জানাচ্ছি।


সোমবার (১১মে) সকাল দশটায় অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন, রাজশাহী-৪ বাগমারা আসনের জামায়াতের এমপি ডা. আব্দুল বারি সরদার।


বাগমারার উন্নয়নে সকল কে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার কার্যবিবরণীতে মোবাইল কোর্ট, গ্রাম আদালত ও থানা পুলিশের মামলার বিবরণী, পুকুরখনন, মাদকদ্রব্য, বাল্যবিবাহ, বখাটেদের উৎপাত ইত্যাদি বিষয় পেশ করেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞা। পরে এলাকা ভিত্তিক পুকুর খনন প্রতিরোধে কমিটি গঠনের প্রস্তাবনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। 


এছাড়াও সভায় বক্তব্য দেন, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী নারায়ন চন্দ্র অধিকারি, রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল ইসলাম, ছাত্র প্রতিনিধি শামীম আহমেদ, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, জামায়াত নেতা অধ্যাপক ওহিদুল ইসলাম, মহিলা দল নেত্রী অধ্যাপক রিনা ইসলাম প্রমূখ।